• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার হেফাজতের সম্মেলনে তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা
ব্রিকসের সিদ্ধান্ত বাস্তবায়নে

নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডারের প্রস্তাব মোদির

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ব্রিকসের সিদ্ধান্ত ও উদ্যোগগুলোর ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করতে ‘ট্রইকা’ ব্যবস্থা এবং একটি নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডার গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে তিনি বলেন, প্রতি বছর সভাপতিত্ব বদল হলেও জোটটির প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে কার্যকর অনুসরণ ব্যবস্থা প্রয়োজন।
২০২৬ সালে ভারতের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে মোদি বলেন, আগামী ২০ বছরের জন্য ব্রিকসকে নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য অভ্যন্তরীণ কার্যপ্রণালীতেও পরিবর্তন আনা জরুরি।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, প্রস্তাবিত ‘ট্রইকা’ ব্যবস্থায় আগের, বর্তমান ও পরবর্তী সভাপতিত্বকারী দেশগুলো সমন্বিতভাবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ ও সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
পাশাপাশি একটি নিরাপদ ডিজিটাল তথ্যভাণ্ডারে প্রতিটি সিদ্ধান্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, বাস্তবায়নের সময়সীমা এবং অগ্রগতির তথ্য সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন মোদি। বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়ে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারে আর বিলম্ব না করার ওপর জোর দেন।
একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভোটাধিকার ও নেতৃত্বের কাঠামোকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।
মোদি বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ এখনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।
এই বৈষম্য দূর করতে প্রতিনিধিত্ব, কার্যকর সাড়া প্রদান এবং নিয়ম প্রণয়ন-এই তিন ভিত্তির ওপর একটি ১০ দফা সংস্কার রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন তিনি। আগামী সম্মেলনে এটি চূড়ান্ত করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
এদিকে, ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তীব্র মতপার্থক্য থাকা সত্ত্বেও ব্রিকস সদস্যরা যৌথ ঘোষণায় ঐকমত্যে পৌঁছেছেন। শনিবার ভোর ৪টা পর্যন্ত চলা নিবিড় আলোচনার পর এ সমঝোতা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category