• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, কে হবেন প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারো সরকার গড়ার মতো আসন না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি এতদিন ভুল করেছি, দর্শকদের কাছে ক্ষমা চাইল সার্বিয়ান টিভি আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো পোশাক রপ্তানিতে মৌলিক ৩ পণ্যের আধিপত্য ৮০ শতাংশ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ গ্লোবাল ফাইন্যান্সের সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে এমটিবি গ্যাসসংযোগ , বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা সংকটে মুখ থুবড়ে পড়েছে সিলেট হাই-টেক পার্ক

নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে জঘন্য দেশ বলে আখ্যা ট্রাম্পের

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

প্রভাত ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না। তবে এ বিষয়ে নতুন কোনো অভিবাসননীতি নেওয়ার ইঙ্গিত দেননি তিনি। রবিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান দলের এক সিনেট প্রার্থীর সমর্থনে ওই সমাবেশের আয়োজন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সমাবেশে ট্রাম্প বলেন, বিশ্বের কয়েকটি দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে তার আপত্তি নেই, তবে নরওয়ের নাগরিকদের তিনি চান না। এর পেছনে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। নরওয়ের সমালোচনা করে দেশটিকে ‘জঘন্য দেশ’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশ নিয়েও একই ধরনের অবমাননাকর ভাষা ব্যবহার করেছিলেন ট্রাম্প। সমাবেশে ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি দেশটির পরিস্থিতির জন্য অভিবাসনকে দায়ী করেন।
নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। চলতি অক্টোবরের শুরুতে তিনি বলেছিলেন, তাকে এই পুরস্কার না দেয়ার ঘটনা নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ হয়ে থাকবে। অন্যদিকে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর অন্যতম নরওয়ে। মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে দেশটির অবস্থানও উল্লেখযোগ্য। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল রেকর্ড ১ লাখ ৭৫ হাজার কোটি নরওয়েজীয় ক্রোনার, অর্থাৎ প্রায় ১৮ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নোবেল কমিটির কোনো প্রতিনিধি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাননি। নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে ট্রাম্প প্রশাসন নতুন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।

তথ্যসূত্র: রয়টার্স।


আপনার মতামত লিখুন :
More News Of This Category