• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, কে হবেন প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারো সরকার গড়ার মতো আসন না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি এতদিন ভুল করেছি, দর্শকদের কাছে ক্ষমা চাইল সার্বিয়ান টিভি আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো পোশাক রপ্তানিতে মৌলিক ৩ পণ্যের আধিপত্য ৮০ শতাংশ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ গ্লোবাল ফাইন্যান্সের সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে এমটিবি গ্যাসসংযোগ , বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা সংকটে মুখ থুবড়ে পড়েছে সিলেট হাই-টেক পার্ক

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। গতি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বুধবার ভোররাত থেকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। ফলে বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। আবহাওয়া বিভাগের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার আগেই বড় ধরনের প্রস্তুতি নেয় অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, ঝড়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়।
বিশেষ সতর্কতার অংশ হিসেবে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বাকে নিরাপদে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাঁদের চিকিৎসার কোনো ব্যাঘাত না ঘটে।
প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে থাকার এবং দুর্যোগ চলাকালে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ‘অর্ণব’ এখন একটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) রূপ নিয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্রপ্রদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর ভয়ংকর উত্তাল রূপ ধারণ করেছে এবং সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন ও পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category