• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, প্রবৃদ্ধি কম থাকবে আরও কিছুদিন: অর্থমন্ত্রী ইউপি নির্বাচন : নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চাইলেন সিইসি আগামীকাল জাপানের সঙ্গে তৃতীয় টার্মিনাল নিয়ে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ , যান চলাচল বন্ধ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত সংবাদদাতা, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার পরের কোনও এক সময় উপজেলার নাওডোবা ও বিকেনগর এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এসব ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়েতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সংঘর্ষ, গোলাগুলি ও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের অন্তত ১২ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে লোকজনকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে এবং একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক নেতা বলেন, পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারেন এমন তথ্য ছিল। এ আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে সেখানে অবস্থান করছিলেন। রবিবার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনও ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতেও প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category