• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
ইউপি নির্বাচন : নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চাইলেন সিইসি আগামীকাল জাপানের সঙ্গে তৃতীয় টার্মিনাল নিয়ে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ , যান চলাচল বন্ধ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম

টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ , যান চলাচল বন্ধ

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,মাদারীপুর : মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট এলাকায় মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ শুরু করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় সূত্র জানায়, অবরোধ শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। পরে সকাল হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে অবরোধের বিষয়টি জানতে পেরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category