• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল। বাসস
আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরিদর্শনকারী দলে ছিলেন— বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান ও সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশস্থল পরিদর্শন শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে আসা লোকজন যাতে মঞ্চ থেকে দেওয়া বক্তব্য যথাযথভাবে শুনতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি ঢাকা ও বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশস্থল ও সার্বিক আয়োজন পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হবে। এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category