• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের হয়ে সবচেয়ে লম্বা ক্যারিয়ার এখন মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নিলেও খেলে যাচ্ছেন টেস্টে। তবে আর তিন মাস পর সাদা জার্সিতেও দেখা যাবে না তাকে। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল আজ বোর্ড সভা শেষে এই কথা জানিয়েছেন।
এদিকে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হতে পেরেছে যে, মুশফিকের ১৫ নম্বর জার্সিকে বিসিবি সম্মান দেখিয়ে তুলে রাখতে চায়। এই ১৫ নম্বর জার্সি আর কারো গায়ে উঠবে না। এছাড়া মিরপুরে শেরে-ই বাংলার মাঠে একটি গ্যালারি হবে মুশফিকের নামে।
মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।’
এখন থেকে বিদায়ী টেস্ট পর্যন্ত মুশফিকের ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন তামিম, ‘এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই। বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্য-সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category