• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার

বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ: শামসুজ্জামান দুদু

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী দল। বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়। শেখ হাসিনা তিনবার গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দলটি প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না, ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে। এভাবে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করছে। তিনি বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি তার কর্মীদের এখনও নিবৃত রেখেছে। তবে বাংলার মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে আওয়ামী লীগকে সতর্ক করেন তিনি।
দলটি নেতাকর্মীদের লক্ষ্য করে দুদু বলেন, আপনাদের নেত্রী পালিয়েছেন। কিন্তু আপনাদের লোকজন তো এখনও দেশের মধ্যেই আছেন। যারা লুটেরা, যারা খুনি, যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তারা হয়তো পালিয়েছেন। কিন্তু আপনাদের নিরীহ কিছু কর্মী তো দেশে আছেন, ব্যবসা করছেন, বাড়িঘরে আছেন। আপনারা ভারতে বসে যা করছেন, তাতে আগুন দিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশ আপনারা চান না; ভারতের দাসত্ব চান।
দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদকে কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ জানে। তিনি বলেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। তার নেতৃত্বে রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের যারা বিপন্ন করতে চায়, তাদের সঙ্গে কোনও আপস নেই। তাদের কঠিনভাবে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি শেখ লুৎফুর রহমানসহ জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category