• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

বাইউস্টের ১৮তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম ফাইন্যান্স কমিটির সভা বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) বাইউস্ট-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।
ফাইন্যান্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিসুর রহমান, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি (অবঃ), ডিরেক্টর, এডব্লিউটি (এডুকেশন ডিভিশন); বাইউস্ট-এর ট্রেজারার কর্ণেল মহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ); কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি, কর্ণেল অ্যাডমিন, এরিয়া সদর দপ্তর, কুমিল্লা এরিয়া; সঞ্জিব কুমার দাশ, এফসিএ; মনজুরুল ইসলাম ভূঁইয়া, এসিএ, এসিএমএ এবং ড. ফাতেমা জোহারা, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ফাইন্যান্স এন্ড একাউন্টস) এস. এম. সিরাজুল মুনির উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট নিয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category