• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে : পূজা উদযাপন ফ্রন্ট ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন আইন হাতে তুলে নেয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন ব্যবসায়ীরা দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে : চিফ হুইপ ‘হানি ট্র্যাপ’ ব্ল্যাকমেইল চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৫ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে সেবা দেবেন স্বাস্থ্য আপারা : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাইউস্টে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাইউস্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি ১০ – ১২ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করেন।
আইন বিভাগের ১৩তম ব্যাচ ও ৯ম ব্যাচ ফাইনালে মুখোমুখি হয় এবং ৯ম ব্যাচ ট্রাই-ব্রেকারে জয় লাভ করে এইবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাইউস্ট সেন্ট্রাল ক্লাবসমূহের প্রধান উপদেষ্টা লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর সৈয়দ ফজলে হোসেন (অব.), ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ফাতেমা জোহরা, ইংরেজি বিভগের প্রধান ও বাইউস্ট স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. আবদুর রশিদ, আইন বিভাগের প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, প্রভাষক শামীম আহমেদ এবং প্রভাষক লামিয়া দীলসাদ ওয়াজিহা।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইন বিভাগের প্রভাষক ও বাইউস্ট স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা সাইমুর রহমান। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন ল ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কিছু সদস্য রতসাইন বিভাগের কিছু ছাত্র।

প্রসে বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
More News Of This Category