• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯% বন্যার ধাক্কা সামলে বাংলাদেশে ফের বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে : পূজা উদযাপন ফ্রন্ট ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক গ্যাসের সংকটে দুই দিনেই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আমরা বারবার বলছি, যেখানে উচ্ছেদ হবে, সেখানে ফুটপাতে আর কোনো ব্যবসায়ী অবৈধভাবে বসতে পারবেন না। আমরা মিরপুরকে উদ্ধার করেছি। পর্যায়ক্রমে নগরের যেসব জায়গায় ফুটপাত দখলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে, সেখানে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং সেটি চলমান থাকবে। রবিবার (২৫ অক্টোবর) হাতিরঝিলে মগবাজার আউটারে নগর বাগান প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলমান রয়েছে। সেই চলমান কাজের অংশ হিসেবে আজকে মগবাজারে দীর্ঘদিন পড়ে থাকা অবহেলিত একটি পার্কে একটি বাগান নির্মাণ করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, আমি ফুটস্টেপস-কে ধন্যবাদ জানাই। তারা দীর্ঘদিন ধরে এই নগরের উন্নয়ন এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে যতগুলো প্রোগ্রাম রয়েছে, সেগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছে। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন, গুলশান লেকের কী অবস্থা ছিল? গুলশান লেকের অপরিষ্কার পানি ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় ইতোমধ্যে একটি নান্দনিক লেক উপহার দিতে পেরেছে। লেকের পাশে যে দেয়ালগুলো ছিল, সেই দেয়ালে তারা সুন্দর করে গ্রাফিতি এঁকেছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, কয়েক দিন আগে বসিলার ৪০ ফিটের যে খালটি দেখেছেন, আজকে গিয়ে সেই খালটি পরিদর্শন করে আসেন। নিজেরাই দেখতে পাবেন, একটি দৃষ্টিনন্দন ও নান্দনিক খাল তারা উপহার দিতে পেরেছে। যে কাজটি আমাদের সবার মিলে করার কথা ছিল, সেই কাজটি আমাদের যুবসমাজ এবং ফুটস্টেপস করেছে। তারা উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের অবহেলিত খালটি উদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন, ঢাকাসহ সারা বাংলাদেশে পরিচ্ছন্ন ঢাকার পাশাপাশি যতগুলো সিটি করপোরেশন আছে, তার বাইরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি ঘোষিত হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে ফুটস্টেপসসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category