• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন শবনম ফারিয়া

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপুটে বিচরণ মুস্তাফিজুর রহমানের। যদিও এখনো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা হয়নি। এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন ফিজ। টি-টোয়েন্টি লিগটির আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন টাইগার এই পেসার।
৩১ বছর বয়সী মুস্তাফিজ এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচ খেলে শিকার করেছেন ৪২৩টি উইকেট। তবে এর আগে কখনোই বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তার। রেনেগেডসের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে যাওয়ায় তার জায়গায় মুস্তাফিজকে দলে ভেড়ায় মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিটি। দলের পেস আক্রমণে বৈচিত্র্য আনতেই বাঁ-হাতি এই পেসারকে লুফে নিয়েছে তারা।
আইএলটি-২০ এর ব্যস্ততার কারণে পার্থ স্কোর্ডার্সের বিপক্ষে রেনেগেডসের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না মুস্তাফিজ। তবে আগামী ১ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিডনি সিক্সার্সের বিপক্ষে এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচগুলোতে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।
ক্লাবের এক অফিসিয়াল বিবৃতিতে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদ্গ্রীব। এমসিজির মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’
রেনেগেডসের নতুন কোচ লুক রঞ্চি জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকাময় স্কোয়াডে মুস্তাফিজের মতো পরীক্ষিত পারফর্মারকে যুক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে সমানভাবে উইকেট শিকারের তার যে সহজাত ক্ষমতা, আমাদের বোলিং আক্রমণে ঠিক এই জিনিসটিরই ঘাটতি ছিল।’
এদিকে, মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, অর্থাৎ এমসিজিতে, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।
লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রেনেগেডস। সেই সাথে থাকছে টিকিটেও বিশেষ ছাড়। ওই ম্যাচে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
প্রসঙ্গত, মুস্তাফিজ ছাড়াও বিগ ব্যাশ মাতাবেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। এবারও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন টাইগার এই স্পিনার। দুই বাংলাদেশি ক্রিকেটারের কারণে বিগ ব্যাশে আলাদা নজর থাকবে লাল-সবুজের সমর্থকদেরও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category