• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স, নেই কামাভিঙ্গা

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। গতকাল রাতে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের ঘোষণা করা দলে চমক বলতে রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার অনুপস্থিতি। কামাভিঙ্গা ছাড়া অন্য তারকাদের প্রায় সবাই ২৬ জনের এই দলে জায়গা পেয়েছেন।
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। দেশমের দল এবারও ফেবারিট। তৃতীয় শিরোপার খোঁজ করবে তাঁর দল।
সর্বশেষ ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলের সদস্য ছিলেন কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালেও বদলি হিসেবে মাঠে নামেন। এবার কামাভিঙ্গাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে দেশম বলেন, ‘এটা তার জন্য কঠিন একটি মৌসুম ছিল। সে কম খেলেছে, চোটেও ভুগেছে। খুব অল্প বয়সে সে আমাদের দলে এসেছিল। এখনো সে তরুণ খেলোয়াড়।’
দলের ভারসাম্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়ে দেশম আরও বলেন, ‘আমাকে তো কিছু সিদ্ধান্ত নিতেই হয়। দল গঠনে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—সব জায়গায় ভারসাম্য রাখতে হয়। তবু আমি বুঝতে পারছি, আজ (কাল) রাতে সে কতটা হতাশ।’
পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়েরও জায়গা পাননি ফ্রান্সের বিশ্বকাপ দলে। তাঁর বাদ পড়া অবশ্য অনুমেয় ছিল। এরই মধ্যে পিএসজিতে রুশ গোলরক্ষক মাতেভি সাফোনোভের কাছে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন। জানুয়ারির শেষ দিক থেকে আর খেলাই হয়নি তাঁর।
দেশমের বিশ্বকাপ দলের আক্রমণভাগে আছে ঈর্ষণীয় সব বিকল্প। দলে আছেন কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে, তরুণ তুর্কি দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি ও ম্যাগনেস আকালিউশের মতো তারকা।
স্কোয়াড ঘোষণার পর দেশম বলেন, ‘আমার উচ্চাকাঙ্ক্ষা আছে, আমি চাই খেলোয়াড়দের মধ্যেও সেটা থাকুক। তবে আমরা যেন বিনয় হারিয়ে না ফেলি। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি না—এ কথা আমি বলব না। এমন দাবি আরও আট থেকে দশটি দলও করতে পারে। শুধু চিৎকার করে “আমরাই সেরা, আমরাই সবচেয়ে শক্তিশালী” বললেই তো আর কিছু হয়ে যায় না।’
দেশমের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড জাঁ–ফিলিপ মাতেতা। এই ফরোয়ার্ডকে জায়গা দিতে বাদ পড়েছেন গত বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে ওয়ান টু ওয়ানে এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে গোল করতে না পারা রানদাল কোলো মুয়ানি। হতাশ হতে পারেন লাঁসের উইঙ্গার ফ্লোরিয়ান থাউভিনও। লিগ আঁর মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া পাঁচজনের একজন তিনি, তবু বিশ্বকাপের দলে জায়গা হয়নি।
দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন গোলরক্ষক রবিন রিসার। লাঁসের হয়ে খেলা রিসার এ মৌসুমে ফরাসি লিগের অন্যতম আবিষ্কার। চলতি সপ্তাহেই তিনি সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।
লিগ আঁ-তে লাঁসের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে দারুণ ভূমিকা ছিল তাঁর। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তাঁকে বিশ্বকাপ দলে নিয়েছেন দেশম। তবে দলে তিনি থাকবেন তৃতীয় গোলরক্ষকের ভূমিকায়। তাঁর ওপরে আছেন মাইক মাইনিয়ঁ ও ব্রিস সাম্বা।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘আই’ গ্রুপে খেলবে ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ২২ জুন পরের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইরাক। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবেন এমবাপ্পেরা।
ফ্রান্সের হয়ে এটাই দেশমের শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণাটা আগেই দিয়েছেন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে দারুণ সফল সময় কাটিয়েছে ফ্রান্স। দলকে ২০১৮ বিশ্বকাপ জিতিয়েছেন, এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালেও তোলেন।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।
রক্ষণভাগ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি। আক্রমণভাগ: ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category