• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

মারা গেছেন নরওয়ের রাজা হ্যারাল্ড

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে (জিএমটি ৪টা ৩৫ মিনিট) অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।রাজপ্রাসাদের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপের সবচেয়ে প্রবীণ জীবিত রাজা ছিলেন হ্যারাল্ড। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজপ্রাসাদ জানিয়েছিল, রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা চলছিল তার।
২০২৪ সালেও ছুটিতে মালয়েশিয়ায় থাকাকালে সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হ্যারাল্ড। সেখানে তাকে সাময়িক পেসমেকার দেওয়া হয়। পরে নরওয়ের সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং স্থায়ী পেসমেকার বসানো হয়।
১৯৯১ সাল থেকে নরওয়ের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা হ্যারাল্ড ২০২৪ সালে জানিয়েছিলেন, তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সংখ্যা কমিয়ে দেবেন। তবে সিংহাসন ত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, রাজা হিসেবে তার শপথ আজীবনের জন্য।
১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে হ্যারাল্ডের ৫৩ বছর বয়সী ছেলে হাকন হবেন নরওয়ের চতুর্থ রাজা এবং তার স্ত্রী ৫৩ বছর বয়সী মেতে-মারিত হবেন তার রানী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category