• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
হোমনায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত নাজিরপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা তিতাসে নির্বাচনী উঠান বৈঠকে অতর্কিত হামলা, বিএনপি নেতাসহ আহত ৪ পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া ভেনেজুয়েলায় ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের দখল পাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়া আবারও সঠিক পথে ফিরিয়ে আনা অসম্ভব নয়। তবে তার আগে যুক্তরাষ্ট্রকে একটি সহজ সত্য বুঝতে হবে যে চাপ সৃষ্টি করে কোনও কাজ হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে সৃজনশীল আলোচনা করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের উচিত আস্থা অর্জন করা, সম্মানজনকভাবে কথা বলা, আমাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং নিজেদের প্রতিশ্রুতিগুলো মেনে চলা।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীন চুক্তি বাস্তবায়নে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতা বৈঠকে বসার কথা থাকলেও, বিগত মাসে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা বৃদ্ধির কারণে সেই আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category