• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমার, করলেন গোলও

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের মূল দলে জায়গা করে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন নেইমার। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তাঁকে আসন্ন বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করেছেন বলে খবর দেশটির সংবাদমাধ্যমের। তবে দলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১৮ মে।
এদিকে চূড়ান্ত দলে জায়গা করার দাবিও জোরালো করে রাখলেন নেইমার। সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচেই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোট ও অনিয়মিত ফর্মের কারণে লম্বা সময় ধরে জাতীয় দল থেকে দূরে নেইমার। ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর অনেকবার আশা জাগালেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তাঁর। তবে এবার প্রাথমিক দলে জায়গা পাওয়ায় বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো এই ফরোয়ার্ডের।
নতুন করে নিজের সামর্থ্য ও সক্ষমতা প্রমাণের পথে নেইমার সোমবার সকালে মাঠে নেমে গোল করেছেন। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারানোর পথে দলের প্রথম গোলটি করেন ৩৪ বছর বয়সী এই তারকা।
এদিন সব মিলিয়ে ৮২ মিনিটে মাঠে ছিলেন নেইমার, যেখানে গোল করার পাশাপাশি নিজের কিছু ঝলকও দেখান তিনি। এর আগে কোপা সুদামেরিকানায় রেসোলেটা এফসির বিপক্ষে তিনি গোল করেছিলেন।
সব মিলিয়ে চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৩ ম্যাচ খেলে ৬ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমার। আর সর্বশেষ ১৭ ম্যাচে নেইমার করেছেন ১১ গোল ও ৪ অ্যাসিস্ট। নেইমারের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন সামান্যই ছিল, তাঁর ফিটনেস নিয়েই মূলত যত দুশ্চিন্তা। এর আগে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি শুধু সেই খেলোয়াড়দেরই দলে নেবেন, যাঁরা শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং প্রতিযোগিতামূলকভাবে সেরা অবস্থায় আছেন। যার জেরে ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচের দলেও নেইমারকে রাখেননি তিনি। তবে নিজেকে ফিট প্রমাণ করেই এবার জাতীয় দলে কড়া নাড়ছেন নেইমার।
নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিল জাতীয় দলের ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলছে। অনেক খেলোয়াড়ই প্রকাশ্যে জানিয়েছেন, আবারও নেইমারের সঙ্গে খেলতে চান তাঁরা। যেমন রাফিনিয়া বলেছেন, ‘নেইমার থাকলে সব সময়ই ভালো লাগে।’ তিনি চান, নেইমার জাতীয় দলকে আবারও নেতৃত্ব দিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category