• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ সামলাতে একা ভ্রমণেই প্রশান্তি: বাঁধা নিয়ম ভেঙে নিজেকে খুঁজে পাওয়া অপরাধস্থলের প্রতিটি চিহ্নের পেছনে যে গল্প ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

মন্দিরে অঝোরে কাঁদলেন সারা, কারণ অজানা

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : দশেরার দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সেখানে প্রার্থনা করার সময় হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একটি ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। অভিনেত্রীর এমন দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, অমৃতসরের দরবার সাহিবে প্রার্থনা করছেন সারা। সেই সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তা স্পষ্ট নয়।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বর্ণমন্দির সফরের একটি ছবিও শেয়ার করেন সারা। সেখানে সাদা রঙের অ্যাথনিক পোশাকে দেখা যায় তাকে। স্বর্ণমন্দিরের সামনে হাত জোড় করে প্রার্থনার ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে অনুরাগীদের দশেরার শুভেচ্ছা জানিয়ে সারা লেখেন, ‘শুভ দশেরা। সকলের জীবনে ভালোবাসা, সৌভাগ্য ও হাসি ভরে উঠুক।’
এদিকে সারার কান্নার ভিডিও ভাইরাল হতেই তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন, স্বর্ণমন্দিরে প্রার্থনা করার সময় আবেগ ধরে রাখতে পারেননি সারা। ওই ব্যবহারকারী আরও লেখেন, ‘আশা করি সারার সব কিছু ঠিক আছে’। তবে সারার কান্নার পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত ভাইরাল ভিডিও ঘিরেই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
আরও এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘কেউ কি জানেন, কেন সারা এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন?’ অন্য এক ব্যবহারকারীর কথায়, ‘বিশ্বাস ও আত্মোপলব্ধির এক আবেগঘন মুহূর্ত। অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে নিজের অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন সারা আলি খান।’
সারাকে আগামীতে ‘উড়তা তীর’ সিনেমায় দেখা যাবে। এটি একটি স্পাই কমেডি ছবি। এতে তার সঙ্গে আরও আছেন আয়ুষ্মান খুরানা। ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category