• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ময়মনসিংহে জমি সংক্রান্ত জেরে যুবক খুন

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরের পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে মো: রাব্বি (৩১) নামের যুবক কে কুপিয়ে খুন করা হয়েছে । জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ছিলো গত ছয় বছর ধরে। গতকাল ১২ আগস্ট ১৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দিলু উভয় পক্ষকে সামনে রেখে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দিয়েছিলেন । বৃহস্পতিবার ১৩ আগস্ট বেলা ১১ টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে আকাশ কম্পিউটার দোকানের ভিতর মো: রাব্বি ও ছোট ভাই রিয়াদ বসে ছিলো । হাবিব ও লিটন মো: রাব্বির অবস্থান ঠিক করার পরই ঘটনার সাথে জড়িত ফজলুল হকের দুই ছেলে সাব্বির ও খালেক দাড়ালো অস্ত্র নিয়ে দোকারের ভিতর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । এই সময় মৃত রাব্বির ছোট ভাই রিয়াদের বাম হাতে কুপের আঘাত লাগে । মৃত রাব্বির চাচা রুহুল আমিন বলেন জমি সংক্রান্ত জেরে মিমাংসা হওয়ার পর খুন হলো রাব্বি ।
ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, র্র্যাব ১৪, ডিবি পুলিশ । পুলিশ সুপার জানান ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম আমরা পেয়েছি । তাদের দ্রুত গ্রেফতার করতে আমাদের একাদিক টিম মাঠে নেমেছে । ঘটনার সাথে জড়িত ১৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দিলু, ফজলুল হক ও তার দুই ছেলে সাব্বির, আব্দুল খালেক, এছাড়াও হাবিব, লিটন, হীরা, আতিক এবং হাবিবের আপন ভাগিনা সহ অজ্ঞাত ব্যক্তিগন জড়িত রয়েছে বলে মৃত মো: রাব্বির ছোট ভাই আহত রিয়াদ জানিয়েছেন। মৃত রাব্বির বাড়ি ২১৬ / মাসকান্দা হাফেজ মন্ডলবাড়ী জেলা পরিষদ স্কুল রোড । তার পিতার নাম মোঃ মোবারক হোসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category