• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে : ইশরাক হোসেন

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নোয়াখালী: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা মা-বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য হানাদার বাহিনী নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছে; আজ আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। একটি দল জুলাইকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাহলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থানের মাধ্যমে রাজাকারদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে।’
বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘গত ১৭ বছর বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের দাস বানানো হয়েছিল, দেশকে লুটপাট করা হয়েছিল। সেখান থেকে মুক্তির জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের সন্তানরা যথেষ্ট ভূমিকা রেখেছিল। কাজেই মুক্তিযোদ্ধাদের অসম্মান করার অধিকার কারও নেই।’
এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category