• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
জনবান্ধব ভূমিসেবায় নতুন মাইলফলক: কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রংপুর : রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান ও গোলাপী বেগম এবং ও আলমগীর হোসেন। তারা ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপর একজন বাসসহকারী আপেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্দেশে ছেড়ে যাওয়া খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই একজন মারা যান।
বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সর্দার আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category