• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরে মিষ্টির দোকান-খাদ্যপণ্য পরিবেশককে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাদ্যপণ্যে আমদানির লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের মাধ্যমে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক এ অর্থদণ্ড দেন।
জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ঝুমুর ও উত্তর তেমুহনী এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজার ও উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে মেসার্স ইভা ট্রেডার্সে অভিযান চালানো হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ মিষ্টি বাজার ও মেসার্স ইভা ট্রেডার্সে অভিযান চালানো হয়। মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং ময়লাযুক্ত সিরা পাওয়া যায়। তৈরিকৃত পণ্যে কোনো মেয়াদ উল্লেখ ছিল না। এতে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিক কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইভা ট্রেডার্সে বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন খাদ্যপণ্যের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পণ্যগুলো আমদানির যথাযথ লেভেলও ছিল না এবং বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। কিছু বিদেশি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি না করে অবৈধপথে নিয়ে আসা হচ্ছে এসব পণ্য। পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. এমরানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে আমরা অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন অনিয়মের কারণে দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category