• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ

Reporter Name / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কার্বন নিঃসরণ কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় বাগেরহাটের শরণখোলায় সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শরণখোলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি উপস্থিতদের মধ্যে চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়াইপিএজি (YPAG) ও ওয়েভ (WAVE)-এর সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ইমাম, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, উপকূলীয় শরণখোলার মতো দুর্যোগপ্রবণ এলাকায় গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পরিবেশ রক্ষাই নয়, বিভিন্ন মত ও পথের মানুষের সম্মিলিত অংশগ্রহণ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতারও একটি ইতিবাচক দৃষ্টান্ত।
তারা আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। পরিবেশ রক্ষার পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category