• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, তরুণ আটক

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, শরীয়তপুর : শরীয়তপুর জেলা শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঢাকা–শরীয়তপুর সড়কের পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে পুলিশ বক্সের দিকে যায়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মো. সায়েম (১৮) নামের এক তরুণকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তিনি শরীয়তপুর সদর উপজেলার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে।
মিছিলটির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কয়েকজন মুখে মাস্ক ও মাথায় সাদা কাপড় বেঁধে মিছিলে অংশ নিয়েছেন। তাদের কয়েকজনের হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা ছিল। মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিতে শোনা যায়।
মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘জুমার নামাজের পর, যখন শহরে লোকজনের চলাচল কম ছিল; তখন কয়েকজন মিলে পুলিশ বক্সের দিকে মিছিল করেন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category