• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা নেই। পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে। তিনি আরও বলেন, শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরআগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল বলেন, ‘গোপালগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটা গুলিও করেনি। এতে সহনশীলতার পরিচয় দিয়েছে।’
গোপালগঞ্জের সহিংসতা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ করা হবে জানিয়ে তিনি বলেন, শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে। এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সেটা আইনের মাধ্যমে করা হবে, অন্যায়ভাবে না। সহনশীলতাকে কেউ দুর্বলতা ভাববেন না।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা যে সংবাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে কম গুরুত্ব দিচ্ছেন। আর যেটা কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা বেশি গুরুত্ব পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ভোলার মানুষ ভাগ্যবান, বাংলাদেশের মানুষও ভাগ্যবান। একের পর এক গ্যাস কূপ পাওয়া যাচ্ছে। ভোলা সেতু ও বাস্তাঘাট উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ভোলার সেতুর বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category