• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাজীপুর : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে, পোশাক শ্রমিকদেরকে আন্দোলনে উস্কানি, বিভিন্ন পোশাক কারখানায় হামলা এবং ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর পৌর বিএনপি ও শ্রমিক দল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর-আনসার সড়কে বিক্ষোভ মিছিল করে। শ্রীপুর পৌর বিএনপি এবং শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করে দলটির নেতৃবৃন্দ।
শ্রীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজান মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি শ্রীপুর-মাওনা সড়কের টেংরা সড়কের মোড়ে দলের আঞ্চলিক কার্যালয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ আহমেদ সিদ্দিকী, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, আফাজ উদ্দিন মন্ডল, শ্রীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দিন সরকার, শ্রীপুর পৌর শ্রমিক দলের আহবায়ক মিজান মন্ডল, শ্রমিক নেতা কামাল সরকারসহ দলে বিভিন্ন ইউনিটের নেতারা।
তারা বক্তব্য বলেন, মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
প্রসঙ্গত, রবিবার দুপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি এলাকায় রাতুল অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় হামলা করে ব্যাপক ভাংচুর করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category