• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ : সেন্টমার্টিনের একটি রিসোর্ট থেকে সমুদ্রে বর্জ্য ফেলার অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘সেন্ট ক্যাসেল’ নামের রিসোর্টটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সেন্টমার্টিনের সমুদ্রসীমার নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বকারী কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রবি ও সোমবার দুই দিনের অভিযানের সময় বিভিন্ন রিসোর্টের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়। একপর্যায়ে সেন্ট ক্যাসেল রিসোর্টের বিরুদ্ধে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠে। প্রথমে রিসোর্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
এ সময় দেখা যায়, পাম্পের মাধ্যমে রিসোর্টের বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে। এ কাজে ড্রেজার সদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও মেলে। এসব অপরাধে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসঙ্গতি ও পরিবেশগত বিষয় পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদফতর, পুলিশ, কোস্টগার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দ্বীপের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও পর্যটক— সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বর্জ্য যেখানে-সেখানে না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।’
এদিকে, একই অভিযানের আগে সৈকতের বালুচরে চলাচলে বিধিনিষেধ অমান্য করায় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া সেন্টমার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category