• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
জনবান্ধব ভূমিসেবায় নতুন মাইলফলক: কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: নাহিদ

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়, সরকার দলীয় অন্তঃকোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন দলীয় করণ হয়েছে। যে কারণে মনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। বুধবার (২৭ অক্টোবর) দুপুরর রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, শেখ হাসিনার আমলে যা হতো বর্তমানেও সেসব কিছুই হচ্ছে। এরপরও জুলাই আন্দোলনের দাবি বাস্তবায়নে আমরা কথা বলছি। আমরা আরেকটা ফ্যাসিবাদ চাই না। তবে বিএনপি সরকারের ফ্যাসিবাদি সামর্থ নেই, কিন্তু এ সরকার কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে। জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী ব্যার্থ হলেও তাদের সরানো হচ্ছে না। এখানে যোগ্য লোক এনে পরিস্থিতি স্বাভাবিক করা হোক।তিনি আরও বলেন, সাংবাদিকদের হয়রানি, গুলি ও মারধোর করা হচ্ছে। কারণ গনমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে না বতর্মান সরকার। সংস্কার প্রস্তাবের কোন প্রস্তাবনা এই সরকার বাস্তবায়ন করেনি। ফলে গণমাধমের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমরা সাংবাদিকদের সঙ্গে আছি এবং থাকবো।এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category