• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

হতাশার সিরিজে প্রাপ্তি কেবল হৃদয়ের ব্যটিং!

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের। দুই টেস্টেই পরাজয়, এরমধ্যে আবার এক টেস্টে ইনিংস ব্যবধানে হার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ইউনিটও পারফরম্যান্স করতে পারেনি। এর মধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের চোখে কেবল প্রাপ্তি তাওহীদ হৃদয়ের ব্যাটিং।
সিমন্স বললেন, ‘গত দুই টেস্ট থেকে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়। অসাধারণ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কনকাশন বদলি হিসেবে সে দলে এসেছিল। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে সে নিজের সামর্থ্য দেখিয়েছে (অপরাজিত ২৪২ রান)।’
হৃদয়ের লাল বলে উত্থানের শুরুটা দক্ষিণ আফ্রিকার মাটিতেই। সিমন্স বলেন, ‘আসলে এর শুরু হয়েছিল বছরের শুরুর দিকে এখানেই। সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সফরে এসে ৩৫০ রান করেছিল। সেটি ছিল তার সামর্থ্যের কেবল পূর্বাভাস। সে উন্নতি করেছে, টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ধরন কী হওয়া উচিত, সেটি বুঝতে পারছে। তার এই অগ্রগতি দেখতে ভালো লাগছে। পুরো সিরিজ থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে টেস্ট সিরিজে দলের পারফরম্যান্সে হতাশ সিমন্স, ‘হতাশাজনক বললে আসলে যথেষ্ট বলা হয় না। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে এটা হতাশাজনক, কারণ আমাদের ব্যাটিংয়ে গর্ববোধের অভাব ছিল।’
টেস্ট সিরিজের শুরুতে বাংলাদেশ রান করেছিল। সিমন্স বলেন, ‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা ৪০০ রান করেছিলাম। এরপর আর সেখান থেকে এগোতে পারিনি। আমরা আটকে গিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে পারতাম।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category