• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস চায়না এক্সিম ব্যাংক প্রেসিডেন্টের নতুন আইফোন কেনার সময় আসল-নকল চেনার মূল উপায় কোন পদ্ধতিতে ডিম খাওয়া ভালো? বেড়াতে যাওয়ার পরিকল্পনা: ভারতের ছত্তীসগঢ়ের মৈনপাট হতে পারে দারুণ পছন্দ পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পনা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘসময় একটানা গাড়ি চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারা জানিয়েছে, এতে চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।
শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত কর্মঘণ্টা না মেনে একটানা গণপরিবহন চালানোর ফলে চালকের শরীরে ক্লান্তি, ঝিমুনি বা ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে, যা চালক, সহকারী, যাত্রী ও পথচারীর প্রাণহানির কারণ হতে পারে।
বর্তমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী, একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এরপর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা চালানো যাবে। অর্থাৎ এক দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালানো যাবে না। এছাড়া সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালনের বিধান রয়েছে। এতে আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করে গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে সড়ক দুর্ঘটনা রোধে নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category