• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

অক্টোবরের শুরুতেই রেমিট্যান্স চাঙ্গা, ৩ দিনে এলো ২৫৩৩ কোটি টাকা

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: অক্টোবরের শুরুতেই দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) চাঙ্গাভাব দেখা দিয়েছে। চলতি মাসের প্রথম তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব উল্লেখ করে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের অক্টোবরের শুরুতেই প্রবাসী আয় বেড়েছে প্রায় চার গুণ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের হিসাবেও রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category