• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় যখন ক্ষোভ ছড়িয়েছে তখন সেটি মুছে দেওয়ার উদ্যোগ নেয়া এক রিকশাচালককে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। খেটে খাওয়া এই মানুষের কাজটি অসাধারণ দৃষ্টান্ত হিসেবে অনেকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার ছবি পোস্ট করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন শোবিজের নানা অঙ্গনের তারকারাও।
ঘটনাটি ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন একজন রিকশাচালক। পেশায় সাধারণ শ্রমজীবী হলেও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তার দায়বদ্ধতার বিষয়টি মানুষের মনে দাগ কেটেছে। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মোছার দৃশ্যটি যেন মনে করিয়ে দিচ্ছে, শিল্প-সাহিত্য ও মনীষীদের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য পরিচিতি কিংবা প্রভাবশালী অবস্থানের প্রয়োজন হয় না। শনিবার (১০ অক্টোবর ) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ। দেয়ালটিতে রবীন্দ্রনাথের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্প্রতি সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে দেয়ালে আঁকা হয় ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। পথচারীদের চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি স্থাপন করা হয় ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও।
এমন একটি দেয়ালচিত্রে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সেই চিত্রে কালি দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এর মধ্যে রিকশাচালকের কালি মোছার উদ্যোগ মানুষের কাছে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তারকাদের শ্রদ্ধা জানানোও সেই আলোচনাকে আরও সামনে নিয়ে এসেছে। তবে রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category