• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

অমাবস্যার রাতে পরীমনির ছাদে চাঁদ!

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেন। সদ্য শরতের আবহে ‘তন্দ্রা বিলাস’ পড়েছেন, এবার বাগান বিলাসকে সঙ্গে নিয়ে করলেন চন্দ্র বিলাস! রাতের স্নিগ্ধ আবহে আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমনি। সামাজিক মাধ্যমে এমন কয়েকটি ছবির দেখা মিলল পরীমনির টাইমলাইনে।
দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা বাগানবিলাস গাছের ফুলের পাশে বসে আছেন নায়িকা। ওপরে জ্বলজ্বলে পূর্ণ চাঁদ! ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্কতি- ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।’ এমন দৃশ্য ও মুহূর্ত নজর কাড়বে যে কারও। তবে, অনুরাগী ও নেটিজেনদের তীব্র কৌতূহল যে প্রশ্ন তুলল এবার!
পরীমনির এমন রূপসী আর আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ ভক্তরা হলেও পঞ্জিকা আর আকাশের হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মুহূর্তে ঢাকা কিংবা বাংলাদেশের কোনো স্থানের আকাশেই কিন্তু এমন পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না; বরং এখন চলছে অমাবস্যার সময়। তাই, আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় কমেন্ট বক্সে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা।
এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’ অন্য একজন লিখেছেন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না’। তবে নজর যে শুধু চাঁদেই পড়েছে, তা নয়। খোদ পরীর ওপরই একই নজর অনুরাগীদের! একজনের মন্তব্য, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি’। আরেকজন লিখেছেন, ‘পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি’। তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও কবে তোলা, তা উল্লেখ করেননি নায়িকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category