• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
0-3248x1440-0-0#

নীলফামারী প্রতিনিধি: দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছরের পথচলা পূর্তি উপলক্ষে নীলফামারীতে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আইএফআইসি ব্যাংক নীলফামারী শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংকে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, পাঁচ দশকের দীর্ঘ যাত্রায় আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান তৈরি করেছে। দীর্ঘ এই পথচলায় গ্রাহকদের আস্থা ও অংশীদারিত্ব ব্যাংকের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি বলে উল্লেখ করা হয়।

0-0x0-0-0#


ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে আইএফআইসি ব্যাংকে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা রয়েছে। ব্যাংকটিতে কর্মরত রয়েছেন ৬ হাজারের বেশি দক্ষ কর্মী। দেশব্যাপী ব্যাংকটির ১ হাজার ৪০০টির বেশি শাখা ও উপশাখার নেটওয়ার্ক রয়েছে। এছাড়া ব্যাংকটির আমানতের পরিমাণ ৫৫ হাজার কোটি টাকার বেশি এবং গ্রাহক সংখ্যা ২৫ লাখেরও বেশি।
এ সময় পাঁচ দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিবর্তিত সময়ের সঙ্গে গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
নীলফামারী শাখার ম্যানেজার কামরুল হাসান বলেন, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই মাইলফলক উদযাপন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category