• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তী রোগীর স্বজনদের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে ডায়ালিসিসের মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে’ আইজিপির বক্তব্য ‘সময়োপযোগী’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা: সমাজকল্যাণ মন্ত্রী লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি

আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাঁধা নেই৷ তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।’ আওয়ামী লীগকে ফ্যাসিস্টদের একটি ক্লাব উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ফলাফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে৷’ বাংলাদেশকে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির।
সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৪ সালের চেতনা বাস্তবায়নের পথে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ফ্যাসিবাদের পথে এগিয়ে বিএনপিও আওয়ামী লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে।
জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে দলটি আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category