• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তী রোগীর স্বজনদের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে ডায়ালিসিসের মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে’ আইজিপির বক্তব্য ‘সময়োপযোগী’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা: সমাজকল্যাণ মন্ত্রী লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মঙ্গলবার পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আর এই জয়ের মাধ্যমে ফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো লঙ্কানরা। অন্যদিকে বাদ পড়েছে ইংল্যান্ড।
পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান পাকিস্তানের। ৪ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৬ পয়েন্ট। ৩ ম্যাচে ৬ পয়েন্ট তুলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৩ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচে জিতলেও দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে পারবে না ইংলিশরা।
১১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লঙ্কানরা। ওপেনিং জুটিতে আসে ৫০ রান। ১৭ বলে ১৬ রান করেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। পরের উইকেটে নেমে কুশল মেন্ডিস করেন ৬ বলে ৮ রান। এরপর আর উইকেট হারায়নি লঙ্কানরা। পবন রত্নায়েককে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার কামিন্দু মেন্ডিস। ফিফটি পূরণের পর ৬২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। আর পবন অপরাজিত থাকেন ২৩ রানে।
এর আগে লাহোরে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। দিলশান মধুশঙ্কার বোলিং তোপে দাঁড়াতেই পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। এছাড়া হাসান নেওয়াজ ১৭, আরাফত মিনহাস ১০ ও শাহিন শাহ আফ্রিদি ১৫ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন মধুশঙ্কা। শায়ান আচার্যে নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট নেন তিনজন বোলার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category