• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তী রোগীর স্বজনদের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে ডায়ালিসিসের মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে’ আইজিপির বক্তব্য ‘সময়োপযোগী’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা: সমাজকল্যাণ মন্ত্রী লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি
এক্স পোস্টে তাকাইচি

তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জোরালোভাবে সমর্থনের কথাও জানিয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক্স পোস্টে জাপানের প্রধানমন্ত্রী বলেন, আজ জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমার একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমানের সরকারকে দেশ গড়ার প্রচেষ্টায় জাপান জোরালোভাবে সমর্থন করবে।
দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে উল্লেখ করে জাপানি প্রধানমন্ত্রী জানান, দুই দেশের অর্থনৈতিক ও শিল্প সংযোগের মূল ভিত্তি ‘বেঙ্গল বে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে এই উদ্যোগকে এখন থেকে সমৃদ্ধির অংশীদারিত্বে বিগ-বি নামক নতুন কৌশলগত সহযোগিতা ফ্রেমওয়ার্ক হিসেবে পরিচালনা করা হবে।
জাপানকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশের পরপরই জাপান দ্রুত স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের মানুষের হৃদয় ও উন্নয়ন অভিযাত্রায় জাপানের স্থান অত্যন্ত বিশেষ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন খাতের সার্বিক উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য জাপানের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাপানের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত ১৭ কোটি তরুণের সম্ভাবনাময় বাজার বাংলাদেশ জাপানের নিজের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠক শেষে দুই দেশের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে একত্রে, শক্তিশালী ও সমৃদ্ধশালী হওয়ার এই অঙ্গীকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category