• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
ম্যারাডোনার মৃত্যু : ২২ ডিসেম্বর মামলার রায় চূড়ান্ত ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন এএফসি’র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের অন্যতম স্মরণীয় হার দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড সরাইল থানায় এমপি রুমিন ফারহানা বললেন, ওসির কাছে নিরাপত্তা চেয়েও পাননি তিনি ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ সুনামগঞ্জের দিরাইয়ে এবার আপত্তির মুখে বন্ধ হলো বাউল গানের আসর সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি বাজারে কোনও পণ্যের দাম তো কমেইনি, উল্টো দুই-একটির দাম বাড়তি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের মরদেহ বাড়িতে পৌঁছেছে

আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত যাবে

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: ঢাকা–চট্টগ্রাম রুটে চার দশকের বেশি সময় ধরে চলাচল করা আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত যাবে। ২৬ অক্টোবর (সোমবার) সন্ধ্যা আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেনটি দুই শহরের যাত্রীদের কাছে পরিচিত। যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও এই ট্রেনে যাতায়াতের সুযোগ পেয়ে আসছেন। এবার রুট পরিবর্তনের মধ্য দিয়ে ট্রেনটির দীর্ঘদিনের পরিচিত যাত্রাপথে যুক্ত হচ্ছে দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজার।
রেলওয়ের প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছানোর কথা মহানগর এক্সপ্রেসের। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল আটটায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়বে। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীদেরও যাতায়াতের বিকল্প বাড়বে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category