• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন শবনম ফারিয়া

আবার গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাজীপুর: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
শ্রমিকদের বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন এলাকার ৫০টি তৈরি পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে এসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে পারেননি।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় প্যানিসিয়া লিমিটেডের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কের উড়ালসড়কের পশ্চিম পাশে অবস্থান নেন। পরে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে কোনাবাড়ী, মৌচাক ও তেলিচালা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও কাজ বন্ধ করে সড়কে বেরিয়ে আসেন।
এর আগে গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে নাওজোড় এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই দিন শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া মহানগরের কোনাবাড়ী ও মৌচাক এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন।
আজ কালিয়াকৈরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় আগের দিনগুলোর মতো সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন।
নাওজোড় এলাকায় শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে বলে জানান গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। তিনি বলেন, কিছু এলাকায় আজও শ্রমিক আন্দোলন চলছে। এর মধ্যে নাওজোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গাড়ি, অন্য যানবাহন এবং কারখানার গুদামেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category