• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন কাঁদালো আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’ নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে : পিয়া জান্নাতুল

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত মালিক

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ঈদুল আজহার সিনেমায় যুক্ত হলো নতুন ধামাকা। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে মুক্তির তালিকায় নাম লেখাল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির জমকালো দুটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকাশিত পোস্টার দুটিতে ভিন্ন দুটি আমেজ ফুটিয়ে তোলা হয়েছে যা দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে। প্রথম পোস্টারটিতে আরিফিন শুভকে দেখা গেছে একদম মারকুটে ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন স্পষ্ট। অন্যদিকে দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোম্যান্টিক আবহে, যেখানে শুভর সঙ্গে জুটি বেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বড় করে লেখা রয়েছে, ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’ অর্থাৎ প্রতিশোধের একটি নতুন নাম আছে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমে জানান, বড় পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এই দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। শনিবার সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।
বর্তমানে কলকাতায় সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের শেষ মুহূর্তের কাজ চলছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে নির্মাতা আশাবাদ ব্যক্ত করেন। আরও জানা গেছে, ‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্পকে কেন্দ্র করে। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তা-ই পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সেই নামভূমিকায় অর্থাৎ ‘মালিক’ চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। পাশাপাশি অভিনেত্রী মিমকেও এই সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করা যাবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category