• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন দশমিনায় কৃষি খামারে কূল চাষ. গাছে গাছে ফুলের সৌরভ ইতিহাসে প্রথমবারের মতো সবুজ রঙের শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা সোনারগাঁয়ে মেঘনা নদীর বুকে মনোরম এক চর মায়াদ্বীপ নাসার স্যাটেলাইটে ধরা পড়া ‘স্পাইডার ক্রেটার’ আসলে কী? প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগের সুযোগ ওয়েলসের সেন্ট ডেভিডস পুরুষ বন্ধ্যত্ব: ৪ উপায়ে মিলতে পারে সমাধান গেন্ডারিয়া রেললাইন এলাকায় মাদক আস্তানা গুড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ বেড়েছে ব্যাংকবহির্ভূত লেনদেন , আইএমএফের সতর্কতা

উখিয়ার ইনানী সৈকতে টুপটুপ রিসোর্টে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা পুড়ে যাওয়া রেস্তোরাঁ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। আহত আরও পাঁচজনকে উদ্ধার করে উখিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। যেহেতু পাটোয়ারটেক সৈকত এলাকাটি পর্যটক এলাকা। রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে অনেকে জানিয়েছেন। কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা শুরু করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা রিসোর্টের ভেতরে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category