• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন দশমিনায় কৃষি খামারে কূল চাষ. গাছে গাছে ফুলের সৌরভ ইতিহাসে প্রথমবারের মতো সবুজ রঙের শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা সোনারগাঁয়ে মেঘনা নদীর বুকে মনোরম এক চর মায়াদ্বীপ নাসার স্যাটেলাইটে ধরা পড়া ‘স্পাইডার ক্রেটার’ আসলে কী? প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগের সুযোগ ওয়েলসের সেন্ট ডেভিডস পুরুষ বন্ধ্যত্ব: ৪ উপায়ে মিলতে পারে সমাধান গেন্ডারিয়া রেললাইন এলাকায় মাদক আস্তানা গুড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ বেড়েছে ব্যাংকবহির্ভূত লেনদেন , আইএমএফের সতর্কতা

দশমিনায় কৃষি খামারে কূল চাষ. গাছে গাছে ফুলের সৌরভ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাসির আহমেদ,দশমিনা: পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের উদ্যোক্তা কৃষকরা কূল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় চাষীকে ৭০টি করে বিভিন্ন জাতের কূল চারাসহ অন্যান্য উপকরন প্রদান করা হয়। বিগত জুলাই মাস থেকেই চাষীরা কুল চারা রোপন করতে শুরু করেন। বর্তমানে চাষীদের কুল বাগানের গাছে গাছে ফুলের সমারোহ বিরাজ করছে। কূল চাষীরা ব্যাপক ফলনের আশা করছে। অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া যায় এমন একটি ফল কূল। এই কূল চাষ করেই উপজেলার অনেক বেকার যুবক তাদের সংসারে সুখ-স্বাচ্ছন্দ্যের দেখা পেয়েছেন। ফল হিসাবে চাহিদা প্রচুর থাকায় দিন দিন এই কূল চাষ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জাতের কূলের চাষ হলেও মুখরোচক খাবার উপযোগী বিভিন্ন জাতের কূলে স্থানীয় বেকার যুবকসহ শৌখিন চাষীদের মুখে অনেক হাসি ফুটেছে। উচু জমিসহ বাড়ির আঙ্গিনায় কূল চাষে অল্প পরিশ্রমে অধিক পরিমান ফলন পাওয়া যায়। চাষীরা জানায়,বাজারে ভালো দামে বিক্রি করা যায়। উপজেলার কূল চাষ করে অনেক উদ্যোক্তা যুবকসহ শৌখিন চাষীরা বাজিমাত করেছে।
উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের চাষি কাজী আবু জাফর জানান, ৫০ শতাংশ জমিতে ৭০টি চারা রোপন করেছি। কূল বাগানে ফুলের সমারোহ বিরাজ করছে। বাগানের চারদিকে তাকালে শুধু ফুল আর ফুল। এই বছর প্রায় ব্যাপক ফলন হবে বলে আশা করছি। অপরদিকে, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের মো.আনিছুর রহমান বাড়ির পাশের জমিতে সৃজন করা ৩টি বাগানে বল সুন্দরী,আপেলকূল ও ভারত সুন্দরী প্রজাতির কূল চাষ করেছেন। তিনি বলেন, এটি এমন একটি ফল যা থেকে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। তেমন একটা খরচ এবং পরিশ্রম ছাড়াই জমিতে দুয়েকটা নিড়ানি ও জৈব সার দিলে এর ফলনে লাভ বেশি হয়। এবার তিনি ১১০শতাংশ জমিতে কূল চাষ করেছেন। ৩টি বাগানে কূল গাছে ফুলে ফুলে ছেয়ে গেছে। বাগানের চারিদিকে মৌ মৌ সুগন্ধ ছড়িয়ে পড়েছে। ৩টি কূল বাগানে মৌমাছিসহ বিভিন্ন ধরনের পতঙ্গ উড়ে বেড়াচ্ছে। ফুলের সুগন্ধসহ পতঙ্গের গুন গুন শব্দ চারিদিক মাতিয়ে তুলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ জানান,কূল একটি বিষমুক্ত ফল। অত্র উপজেলায় দিন দিন চাষীরা কূল চাষে ঝুঁকছেন। উপকুলের মাটি কূল চাষের জন্য উপযোগী। সকল চাষিদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ দেয়া হয়। অত্র উপজেলায় কূল চাষে বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে। কূল বাগানে ফুলের সমারোহ দেখে অনেক কৃষক কূল চাষে আগ্রহী হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category