• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামি দল ফ্রান্স, ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা অষ্টম কাতার বিশ্বকাপের সেই ঘটনার পর মার্কিনিওস আর পেনাল্টি শট নেননি বিশ্বকাপের ভেন্যুতে বোতল নেয়া নিষিদ্ধ, সিদ্ধান্ত ফিফার অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও শাকিরার সঙ্গে ফিফা অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয় ভিন্নধর্মী কাজের সাফল্যে নিজেই বিস্মিত সাদিয়া আয়মান কক্সবাজারে দুই দিনব্যাপী বনলতা এক্সপ্রেসেহ ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: দেশে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে আগামী সাতদিনে বন্যা পরিস্থিতি ফের অবনতির শঙ্কা দেখা দিয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।
পাউবো জানিয়েছে, বিগত ২৭ তারিখ থেকে দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের নদীগুলো কতিপয় পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করে। বর্তমানে নালজুর, সোমেশ্বরী ও মগরা নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সব নদীগুলো মৌসুমি বিপৎসীমার নিচে অবস্থান করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাতদিন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
ভারত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৪ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে; এর প্রভাবে ১৪ থেকে ১৮ মে পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে এবং আগামী সাত দিনে (১১ থেকে ১৮ মে পর্যন্ত) স্থানভেদে সর্বমোট ৩০০-৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বর্ণিত সময়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীগুলোর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানিয়েছে, এ বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত বৃষ্টি বলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগএলাকায় এ বৃষ্টি বলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category