• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না পিরোজপুরের নদীগুলোতে এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম প্রস্তুত থাকুন, আগামীর লংমার্চ ঢাকার দিকে: শফিকুর রহমান লক্ষ্মীপুরে মিষ্টির দোকান-খাদ্যপণ্য পরিবেশককে ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীর বাজারে বেগুনের কেজি ১০০ টাকা, অজুহাত পানি বৃদ্ধি রাজশাহীতে ফ্ল্যাটে নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে কচুয়ায় সড়ক দুর্ঘটনা রোধে স্বউদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার রিয়াদে হামলা করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা , বিকট বিস্ফোরণ সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে : নাহিদ ইসলাম

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোডে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আপনারা দেখেছেন, গত সাত মাসে কীভাবে প্রতি পদে পদে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগণের ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল, দেশে দুর্নীতি থাকবে না। কথা ছিল, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস থাকবে না। কথা ছিল, বৈষম্য থাকবে না। কথা ছিল, দখলদারিত্ব থাকবে না। কিন্তু সবই রয়ে গিয়েছে, শুধু হাসিনা দিল্লিতে চলে গিয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা দেখেছি, কীভাবে র‍্যাবের বিলুপ্তির কথা বলে তারা র‍্যাবকে এসআরবিতে পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনবল একই আছে, আইন-কানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে। শুধু এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি। তারা বলেছিল, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে। কিন্তু তারা কর্মসংস্থান কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের, আর কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের। আমরা এ রকম বাংলাদেশ হতে দেব না।
মওলানা ভাসানীর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। টাঙ্গাইলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। টাঙ্গাইলের মওলানা ভাসানীর উত্তরসূরি আমরা। বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। মওলানা ভাসানী বলেছিলেন, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এই বাংলা লড়াই করবে, এই আসাম লড়াই করবে, এই পশ্চিমবঙ্গ লড়াই করবে, এই ত্রিপুরা লড়াই করবে, সমগ্র বাংলা এক হয়ে দিল্লির বিরুদ্ধে লড়াই করবে। আমরা সেই লড়াই এখনো জারি রাখতে চাই। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category