• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপসজ্জায় মেহজাবীন

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত বিনোদন: শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপসজ্জায় হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন এই অভিনেত্রী। একগুচ্ছ ছবিতে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্তদের মুগ্ধতার কারণ হলেন তিনি। শুক্রবার বিকেলে একঝাঁক চোখ ধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন মেহজাবীন। আর তা প্রকাশ হতেই আলোচনায় এই অভিনেত্রী।
ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। শাড়িতে সোনালী পাড় এবং কাজের প্রশংসা না করলেই নয়। এর সাথে তিনি পরেছেন ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছে।
অলঙ্কার হিসেবে তিনি বেছে নিয়েছেন সোনালী রঙের চোকার এবং কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন তিনি। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দেয়; যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করে। এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন। এদিকে মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category