• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ওটিটিতেও দেখা যাবে রণবীরের ‘রামায়ণ’

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখার জন্য দীর্ঘদিন ধরে প্রহর গুনছেন বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগীরা। নীতেশ তিওয়ারী পরিচালিত এ বছরের অন্যতম বিগ বাজেট সিনেমা ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে শুভ মুক্তি পেতে যাচ্ছে। তবে শুধু প্রেক্ষাগৃহে আটকে থাকছে না রামের এই যাত্রা; পে-পার-ভিউ প্রক্রিয়ায় ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছেন ভারতীয় দর্শকেরা।
সম্প্রতি জিয়োহটস্টার ও প্রাইম ফোকাস স্টুডিওসের মধ্যে এ সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, সাধারণ মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ফি-র অন্তর্ভুক্ত থাকবে না ছবিটি। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি স্ট্রিম করতে হলে আলাদা করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্মাতাদের প্রথম লক্ষ্য সিনেমাটির বিশাল ক্যানভাস ও গ্র্যান্ড ভিজ্যুয়াল প্রেক্ষাগৃহের বড় পর্দাতেই তুলে ধরা। তাই দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তির মাধ্যমে দর্শকেরা প্রথমে সিনেমা হলে গিয়ে এর আসল রোমাঞ্চ উপভোগ করবেন, তার পরেই আসবে ওটিটি স্ট্রিমিংয়ের সুবিধা।
এ উদ্যোগ প্রসঙ্গে জিয়োস্টারের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন, “রামায়ণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। যুগ যুগ ধরে এই কাহিনি আমাদের নীতি ও মূল্যবোধের শিক্ষা দিয়ে আসছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রতিটি কোণে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
অন্যদিকে, সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা প্রেক্ষাগৃহের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, “আমরা বিশ্বাস করি ‘রামায়ণ’-এর অভিজ্ঞতা বড় পর্দাতেই সেরা। কিন্তু আমাদের প্রেক্ষাগৃহের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সকল দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। সে কারণেই ওটিটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গৃহকোণে বসেও কেউ এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category