• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন দশমিনায় কৃষি খামারে কূল চাষ. গাছে গাছে ফুলের সৌরভ ইতিহাসে প্রথমবারের মতো সবুজ রঙের শ্বেত বামন নক্ষত্রের সন্ধান পেলেন বিজ্ঞানীরা সোনারগাঁয়ে মেঘনা নদীর বুকে মনোরম এক চর মায়াদ্বীপ নাসার স্যাটেলাইটে ধরা পড়া ‘স্পাইডার ক্রেটার’ আসলে কী? প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগের সুযোগ ওয়েলসের সেন্ট ডেভিডস পুরুষ বন্ধ্যত্ব: ৪ উপায়ে মিলতে পারে সমাধান গেন্ডারিয়া রেললাইন এলাকায় মাদক আস্তানা গুড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ বেড়েছে ব্যাংকবহির্ভূত লেনদেন , আইএমএফের সতর্কতা

কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিনের সময় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন পরিদর্শনে বের হন তিনি। এ সময় এ নির্দেশনা দেন।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category