• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি ছুটির তালিকায় ইসলামি ধর্মীয় উৎসব দুটিকে যুক্ত করে একটি আইনে স্বাক্ষর করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম। অ্যাসেম্বলি মেম্বার ম্যাট হ্যানির উত্থাপিত অ্যাসেম্বলি বিল ২০১৭ (এবি ২০১৭)অনুযায়ী, রাজ্য ও স্কুলের কর্মীরা বিদ্যমান ব্যক্তিগত ছুটির ক্রেডিট বা অন্যান্য অনুমোদিত ছুটি ব্যবহার করে ঈদ পালন করতে পারবেন।
আইন অনুযায়ী, স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা করা হলে কে-১২ স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদের দিন বন্ধও রাখতে পারবে।
যোগ্য রাজ্য ও সরকারি স্কুলের কর্মীরা ঈদ পালনের জন্য তাদের বিদ্যমান ব্যক্তিগত ছুটির ক্রেডিট, বার্ষিক ছুটি, ক্ষতিপূরণমূলক ছুটি বা অন্যান্য অনুমোদিত ছুটি ব্যবহার করতে পারবেন। তবে এর মাধ্যমে সব কর্মীর জন্য নতুন করে দুটি বাধ্যতামূলক বেতনসহ ছুটির দিন যুক্ত করা হয়নি।
(সিএআইআর-সিএ) শাখা এবি ২০১৭-এ গভর্নরের স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। সিএআইআর-সিএর প্রধান নির্বাহী (সিইও) হুসাম আয়লৌচ বলেছেন, এই আইনটি মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের সামনে থাকা বাধা দূর করতে সাহায্য করবে, যাদের এতদিন ধর্মীয় আচার পালনের পাশাপাশি একাডেমিক বা পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হতো। তিনি বলেন, বহু দিন ধরে ক্যালিফোর্নিয়ার মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের তাদের বিশ্বাসের জন্য অপরিহার্য অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া কিংবা পড়াশোনা ও পেশাগত দায়িত্বে পিছিয়ে পড়ার মধ্যে যেকোনও একটিকে বেছে নেওয়ার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো। এবি ২০১৭ এই কাঠামোগত বাধাগুলো দূর করে এবং আমাদের রাজ্যের অন্তর্ভুক্তি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রীয় নীতিকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। তিনি গভর্নর নিউসাম, অ্যাসেম্বলি সদস্য হানি, বিদায়ী সেনেটর আয়েশা ওয়াহাব এবং এই আইনকে সমর্থনকারী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
ইসলামের পবিত্র রমজান মাসের রোজা শেষ হওয়ার পর পালিত হয় ঈদুল ফিতর। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের পরের মাস শাওয়ালের প্রথম দিনে এই ঈদ উদযাপন করা হয়। ঈদুল আজহা ইসলামের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। ইসলামি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজের ১০ তারিখে এটি পালিত হয়। ইসলামি বর্ষপঞ্জিতে দুটি উৎসবই সবচেয়ে ব্যাপকভাবে পালিত ধর্মীয় আয়োজনগুলোর অন্যতম।

সূত্র: ফার্স্টপোস্ট


আপনার মতামত লিখুন :
More News Of This Category