• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন খালি থাকবে পাসের হার ও জিপিএ–৫ এ শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড একাদশে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী: ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসএসসিতে শতভাগ পাস ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অরিজিৎ হুট করেই প্লেব্যাক ছাড়েননি : আমাল মালিক ‘টক্সিক-এ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ অভিষেকের জন্মের খবর শুনে ‘খুন পসিনা’ সিনেমার শুটিংয়ে বাঘের সঙ্গে লড়াই করেন অমিতাভ বচ্চন ‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রামে পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। যেটি গত ৫ বছরে সর্বনিম্ন বলে জানা গেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এর আগে ২০২৫ সালের পাসের হার ছিল ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ, ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালের ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার ৬৮২। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৩০ হাজার ২১৯ শিক্ষার্থী। এবার ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের ছিল ৬০ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১২৩ ছাত্র এবং ৫ হাজার ২৭৫ ছাত্রী।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে মোট ১ হাজার ২১৮টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২১ স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একজনও পাস করেনি ৮ স্কুল থেকে। এছাড়া শূন্য থেকে ১০ শতাংশ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১০টি, ১১ থেকে ৫০ শতাংশ পাস করেছে ৪৬৮টি এবং ৫১ থেকে ৯৯ শতাংশ পাস করেছে ৬৯৩টি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ৫ বছরে সর্বনিম্ন জিপিএ-৫ পেয়েছে। এর আগে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩, ২০২৪ সালে ১০ হাজার ৮২৩, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ এবং ২০২২ সালে ছিল ১৮ হাজার ৬৬৪।


আপনার মতামত লিখুন :
More News Of This Category