• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল ২ যুবক বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ বদলেছে পাতায়া, তারপরও আসছে ইউএসএস আব্রাহাম লিংকন-এর প্রায় পাঁচ হাজার সেনাসদস্য ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান- ছবি সংগৃহীত

প্রভাত রিপোর্ট : জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিগত ছয় মাসে সরকারের সব ভাল কাজ ও পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিগত সময়ে সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতনের বিচার দাবি করেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা প্রদানের আহ্বান জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “ফ্যাসিবাদের আমলে বিএনপির নেতাকর্মী সনাতন ধর্মাবলম্বীরা যারা ছিল তাদের বহু ধরণের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। অনেককে কেবল বিএনপি করার কারণে প্রাপ্ত পদোন্নতি দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মন খুলে কথা বলা যেতো না, গুম হয়ে যাওয়ার ভয়ে। এখন অনায়াসে সরকারের সমালোচনা করা যায়, এমনকি আজ প্রধানমন্ত্রীর সামনেও তার সমালোচনা করা হয়েছে, কিন্তু গুমের কোনও ভয় নেই।”
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ,ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category