• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ছয়জন যে কারণে ভোট দেননি অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে অর্থ পাচার, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ স্বাস্থ্যসেবায় এমএসএফের সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের র‌্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে: উইং কমান্ডার ইন্তেখাব ঘনঘন তারিখে কষ্ট হয়, আইনজীবীর ফি দিতে পারি না গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না : নাহিদ ইসলাম

জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট রূপ ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, ছয় মাস যেতে না যেতেই জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ জেগেছে। বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষে সোহান গুরুতর আহত হন।
জামায়াত নেতা আমির হামজার তীব্র সমালোচনা করে নুর বলেন, এই উন্মাদ সংসদ সদস্য বিভিন্ন সময় আমাদের নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন। জামায়াত এসব নোংরা ও ভণ্ডামিপূর্ণ কথাবার্তাকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে।
নুরুল হক নূর বলেন, আমির হামজা এবং সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের মতো নেতাদের এসব কর্মকাণ্ডে পর তারা যদি নিজেদের এখনো ‘ইসলামী দল’ হিসেবে দাবি করে, তবে তা সরাসরি ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা ধর্মের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বড় ক্ষতি করছে। তাই তাদের অবিলম্বে নামের মধ্য থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category